জন্মদিনের দিনে দেশে ফিরলেন চিত্রনায়িকা শাবনূর

জন্মদিনের দিনে দেশে ফিরলেন চিত্রনায়িকা শাবনূরজন্মদিনের দিনে দেশে ফিরলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। রাজধানীর সিনেমায় নন্দিত চিত্রনায়িকা শাবনূর জীবনের আরেকটি বসন্ত পার করেছেন। আজ রবিবার (১৭ ডিসেম্বর) ৪৫ বছরে পা দিয়েছেন এই চিত্রনায়িকা। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। সেখানে মা, ভাই, বোন ও ছেলে আইজানসহ স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। তবে জন্মদিনের এই বিশেষ দিনটিতে নিজের দেশে ফিরেছেন এই চিত্রনায়িকা শাবনূর।
শাবনূর সংবাদ মাধ্যমে জানান, আমার পরিবার ও কাছের মানুষেরা ছাড়া দেশে আসার খবরটা আপাতত কাউকে জানাতে চায়নি। তিন বছর পর দেশে ফেরাতে জমে আছে প্রচুর কাজ। নিরিবিলি সেসব সেরেও নিচ্ছেন তিনি।
জানা গেছে, এই চিত্রনায়িকার নতুন সিনেমার কথাবার্তা চলছে। সিনেমার গল্পও শুনছেন। প্রায় প্রতিদিনই সিনেমাটি নিয়ে চলছে সলাপরামর্শ ও রিহার্সাল। শাবনূরের পারিবারিক দেয়া নাম কাজী শারমিন নাহিদ নূপুর। ১৯৭৯ সালের (২৭ ডিসেম্বর) যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী।
নব্বইয়ের দশকে শাবনূরের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে চাঁদনী রাতে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রে শাবনূরের অপরদিকে অভিনয় করেন সাব্বির।
১৯৯৪ সালে জহিরুল হকের তুমি আমার চলচ্চিত্রে সালমান শাহ’র সাথে নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন শাবনূর। এই চলচ্চিত্রটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের এই স্বপ্নের নায়িকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার

