জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর গণ-পদত্যাগ

বিশেষ সংবাদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) উপজেলার একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জাতীয় পার্টির উদ্যোগে এই গণপদত্যাগ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রথমে গণহারে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন।

সংবাদ সম্মেলনে ডি এম আলাউদ্দিন বলেন, “জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে, যার ফলে আমরাও পরোক্ষভাবে অপরাধী। তাই জনগণের কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করছি। উপজেলার ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৯০ শতাংশ নেতাকর্মী দল ছেড়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। আমাদের উপজেলা জাতীয় পার্টি কখনো গুম-খুন ও রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবুও দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে। সেই বিবেক থেকেই উপলব্ধি করছি যে, আমরা অপরাধী। তাই জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

উপজেলা জাতীয় পার্টির নেতা আলাউদ্দিন জানান, “আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে, দেশের স্বার্থে ও দেশের উন্নয়নের জন্য কাজ করব।”

এই গণপদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...