ঠাকুরগাঁও সদরে ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও সদরে ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজার পুকর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর বাজারের পশ্চিম পাশের বহুপুকুর নামক স্থানের একটি পুকুরের মাটি কাটাতে গিয়ে স্থানীয় শ্রমিকরা মূর্তিটি দেখতে পায়। পরে ওই শ্রমিকদের কাছ থেকে মূর্তিটি নিয়ে ইয়াছিন আলী নামের এক ব্যবসায়ী স্থানীয় পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যায়।
বেগুনবাড়ি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান বনি আমিন বলেন, পুকুরে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, মূর্তিটির ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. বি. এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

