ত্রাণের গাড়ি আটকে রেখে সড়কে আন্দোলন করছেন আনসার সদস্যরা

ত্রাণের গাড়ি আটকে রেখে সড়কে আন্দোলন করছেন আনসার সদস্যরা। শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন স্বায়ত্তশাসিত, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে যখন মানুষ খাবার এবং পোশাকের অভাবে মানবেতর জীবনযাপন করছেন।
ঠিক সেই সময় শাহবাগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় যান চলাচলে বাধা দিচ্ছে আন্দোলনকারী আনসার সদস্যরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (২৫ আগস্ট) হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, এই বন্যা সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায় করার জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তারা জাতির শত্রু।
দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষদের সহায়তা করার জন্য গত কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে আসছেন বিপুলসংখ্যক মানুষ।
আনসার সদস্যদের আন্দোলনের কারণে একদিকে যেমন মানুষের আসতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অন্যদিকে ত্রাণ নিয়ে কোনো গাড়ি সহজেই বের হতে পারছে না টিএসসি থেকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

