বগুড়ার শেরপুরে

দুর্নীতির দায়ে শেরপুরের পৌর মেয়র সাময়িক বরখাস্ত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা। একই সাথে পৌরসভার প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধার্থে ১নং প্যানেল মেয়র নাজমুল আলম খোকনকে মেয়রের আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

এছাড়াও টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল | ছবি : সংগৃহীত।

রবিবার (১২ মে) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন পৌর প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বগুড়া জেলার শেরপুর পৌরসভার মেয়র জনাব মো: জানে আলম খোকার বিরুদ্ধে উক্ত পৌরসভার দোকান বরাদ্দের নামে অর্থ আত্মসাত, বিধি বহির্ভূতভাবে বাস টার্মিনালের ২০২০ এবং ২০২১ সালের ইজারা মওকুফ, অনিয়মতান্ত্রিকভাবে মাষ্টাররোলে কর্মচারী নিয়োগ, জীপ গাড়ী মেরামতের নামে অতিরিক্ত বিল পরিশোধ, পৌর কিচেন মার্কেটের ২২৮টি দোকান বরাদ্দ প্রদান না করা, পৌরসভার বিভিন্ন ক্রয়ে দুর্নীতি ও অনিয়ম, পৌরসভার গৃহকর এসেসমেন্টে দুর্নীতি, ইমারত ও ভূমির উপর অতিরিক্ত কর আদায় সংক্রান্ত আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপ- ধারা (১) অনুযায়ী তাঁকে বগুড়ার শেরপুর পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পৌরসভার প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধার্থে প্যানেল মেয়র-১ নাজমুল আলম খোকনকে পৌরসভার মেয়রের আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

একই সাথে ধুনট মোড়ে দোকান ঘর বরাদ্দ ও জমি লীজের ৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে

পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব বলেন, “আমার ও পূর্ববর্তী মেয়র আব্দুস সাত্তারের স্বাক্ষর জালিয়াতি করে ২০২০ সালে দোকান ঘর ও জমি লিজ দেওয়া হয়েছে। এবিষয়ে প্রতিবেদনও দাখিল করেছি। আমি অর্থ আত্মসাতের সাথে যুক্ত নই।

এ বিষয়ে ফিরোজ আহমেদ জুয়েলের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সকল অভিযোগ অস্বীকার করে জানে আলম খোকা বলেন, ‘আইনগত প্রতিকারের জন্য আদালতের স্মরণাপন্ন হবো।

উল্লেখ্য, শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হক লুলু ২০২৩ সালের ১৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দেন। তিনি সেখানে পৌর মেয়রের বিরুদ্ধে ২১টি বিষয়ে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয় তুলে ধরেন । বিষয়টি তদন্ত করার জন্য রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে কিছু অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে কেন বরখাস্ত করা হবে না জানতে চেয়ে ২৭ মার্চ কারণ দর্শানোর চিঠি দিয়েছিলো তদন্ত কমিটি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

জনপ্রিয়

অপরাধ

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন বিকেলে ক্রেতাদের ভিড়ে মুখর শপিংমলে...

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো...

চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ...