নতুন মামলায় গ্রেফতার ইনু-মেনন-দীপু মনি-পলক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

শেখ হাসিনা সরকারের সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি ও জুনাইদ আহমেদ পলককে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনচলাকালীন রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামের এক ব্যক্তি নিহতের মামলায় দীপু মনি ও জুনাইদ আহমেদ পলককে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামের একজন পোশাক শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

জনপ্রিয়

অপরাধ

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা...

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে...

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ইট-পাটকেলের আঘাতে বেশ...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা...

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক...

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর কর আরোপকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয়...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত...

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের...