নোয়াখালীর সদরে বাবার মৃত্যুর আধা ঘন্টা পর মেয়ের আত্মহত্যা

বিশেষ সংবাদ

নোয়াখালীর সদরে মৃত্যুর আধা ঘন্টা পর মেয়ের আত্মহত্যা ঘটনা ঘটেছে। ওই মেয়ে ধর্মান্তরিত হয়ে এক মুসলিম ছেলেকে বিয়ে করে। মেয়ের এমন সিদ্ধান্ত কিছুইতেই মেনে নিতে পারেননি পরিবারসহ অসুস্থ বাবা। পারিবারিক কলহ সহ্য করতে না পেরে একপর্যায়ে হার্ট অ্যাটাক করে মারা যান বাবা। এই অপরাধ বোধ থেকেই বাবার মৃত্যুর আধা ঘন্টা পরেই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মেয়ে। বুধবার (০৫ জুন) নোয়াখালীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার নরেশ চন্দ্র দে এর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, নোয়াখালীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার নরেশ চন্দ্র দে (৫০) এবং তার মেয়ে তিশা দে (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছ, নরেশ চন্দ্রের মেয়ে তিশা ফেনীর একটি কলেজে লেখা-পড়া করতো। পরিবারের বিরুদ্ধে গিয়ে তিশা এক মুসলিম ছেলেকে বিয়ে করে। বিষয়টি তার বাবা জানতে পেরে মেয়েকে ফেনী জেলা থেকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর নিজ বাড়িতে নিয়ে আসেন।

মঙ্গলবার (০৪ জুন) রাতে মেয়েকে স্বামীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বলে তার বাবা নরেশ। কিন্তু মেয়ে তার নিজের সিদ্ধান্তে অনড়। কথা কাটাকাটির একপর্যায়ে নরেশ উত্তেজিত হয়ে যান।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতের ছোট ছেলে স্কুলে যাওয়ার সময় বাবার কাছে টাকা চাওয়ার জন্য গেলে সে বাবাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকার শুনে পরিবারের সকলে এগিয়ে আসে। বাবার মৃত্যু সহ্য না করতে পেরে পরিবারের সদস্যদের অগোচরে আলাদা একটি কক্ষ গিয়ে সকাল ৯টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তিশা। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহের সুরতহাল সম্পন্ন করে।

নোয়াখালীর সদরে বাবার মৃত্যুর আধা ঘন্টা পর মেয়ের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মীর জাহেদুল হক রনি জানান, নরেশ চন্দ্র কিডনিজনিত রোগী ছিলেন। তিনি বাড়িতেই ডায়ালাইসিস করতেন।

তার মেয়ে তিশা ফেনীতে লেখা-পড়া করতো। সেখানে এক মুসলিম ছেলেকে বিয়ে করে তিশা। বিষয়টি মেয়েটির বাবা ভালোভাবে নেননি। এসব বিষয় নিয়ে সৃষ্ট জটিলতার একপর্যায়ে নরেশ চন্দ্র হার্ট অ্যাটাক করে ঘুমের মধ্যেই মারা যান। এর ৩০ মিনিট পর মেয়েটিও আত্মহত্যা করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...