শেষ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন

বগুড়ার শেরপুরে সিরাজী, সানি, শিখা নির্বাচিত

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ অর্থাৎ শেষ ধাপে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ জামাল সিরাজী নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪০ হাজার ১৮০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৭৫১টি ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নূরে আলম সানি তালা প্রতীক নিয়ে ২৭ হাজার ৫০৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ২৮২টি ভোট।

- Advertisement -

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে ৩১ হাজার ৮৮৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূরুন নাহার শিখা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা খাতুন ময়না কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯ হাজার ৯৬৩টি।

বুধবার (০৫ জুন) রাত পৌঁনে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সুমন জিহাদী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

- Advertisement -

সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫৫৯ জন এবং হিজড়া ১ জন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। এসময়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৮৪ হাজার ৭৩০ যা শতকরা হারে ২৮.৮৯।

কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ভোটের ভিত্তিতে ফলাফল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করা হয়। এ সময় আনারস প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল নিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ নিষ্পত্তি করতে ফলাফল ঘোষণায় বিলম্ব হয়।

- Advertisement -

আনুষ্ঠানিক ফলাফল শেষে বগুড়ার শেরপুরে সিরাজী উপস্থিত জনগণের উদ্দেশ্যে জানান, জনগণ আস্থা রেখে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ জন্য তিনি কৃতজ্ঞা প্রকাশের পাশাপাশি উপজেলার জগণের উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...