বগুড়ায় আ.লীগ নেতা ডা. মিল্লাতকে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এক হোমিও চিকিৎসক নেতাকে আটক করে ডিবি পুলিশের কাছে তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা।

সোমবার (০৫ মে) সন্ধ্যা ৭টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে ডা. এস.এম. মিল্লাতকে আটক করা হয়। পরে তাকে জলেশ্বরীতলা হয়ে হেঁটে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি কার্যালয়ের অফিস ইনচার্জ মো. ইকবাল বাহার বলেন, “আমাদের কাছে এনসিপি নেতারা মিল্লাতকে সোপর্দ করেছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

আটক হওয়া ডা. মিল্লাত জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্বে রয়েছেন

ঘটনার পেছনের কারণ হিসেবে জানা গেছে, গাজীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার পর বগুড়ার এনসিপি নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এনসিপির স্থানীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, “মিল্লাত একজন চিহ্নিত আওয়ামীপন্থী। তিনি ছাত্রলীগকে অর্থায়ন করেন এবং বিএনপি-জামায়াত ঘরানার হোমিও চিকিৎসকদের দমনে সক্রিয় ছিলেন।”

তিনি আরও বলেন, “আমরা তাকে শহরের ইয়াকুবিয়া মোড় থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিয়েছি। তিনি আরএসএসপন্থী ভারতীয় নেতার সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ রয়েছে।”

ঘটনার পর বগুড়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...