বগুড়ার শেরপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

বগুড়ার শেরপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে শেরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে লাল ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মেজবাউল করিম। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহকে ঘিরে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলাটির আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুমন জিহাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো: সজীব শাহরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা কে এম ওবায়দুর রহমান।
২ দিনব্যাপীর এ মেলায় মোট ১৮টি স্টল স্থান পেয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ মেলায় অংশগ্রহণ করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। এছাড়াও মেলায় রয়েছে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও কনসার্ট ফর ফিউচার।

বগুড়ার শেরপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিষয়ে জানতে চাইলে উপজেলার এক নির্বাহী কর্মকর্তা জানান, স্মার্ট বাংলাদেশের সিটিজেন হবে স্মার্ট। বিশেষ করে শেরপুরের মানুষদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই এই মেলার উদ্যোগ প্রতি বছরই নেওয়া হয়। সকলের সহযোগিতায় এই উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সোমবার (২৯জানুয়ারি) সন্ধ্যায় মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কনসার্ট ফর ফিউচারের মাধ্যমে ২ দিনব্যাপী মেলাটির সমাপ্ত হবে বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন রনি

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুরে জুয়া খেলার আসর থেকে ৮ জন গ্রেপ্তার

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

শেরপুরে রুহুল আইটির প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা প্রদান

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

হোয়াটসঅ্যাপ-ফেসবুক ব্যবহারে মেটার নতুন প্রিমিয়াম পরিকল্পনার বিস্তারিত

