ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সাইমা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শিবপুর আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাইমা আক্তার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের শেমন্তঘর গ্রামের মো: শহিদুল আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইমা ও তার চাচাতো বোন মারিয়া টিফিনের সময় ঝালমুড়ি কিনে স্কুল থেকে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তার গলায় থাকা ওড়না অটোরিকশকার মোটরের সঙ্গে প্যাঁচ লাগে। পরে গুরুতর আহত অবস্থায় অটোরিশকা চালক আশিক দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহতর বিষয়ে, নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আবুল কাসেম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

