বিয়ে করতে রাজি দু’জনেই, কারাগারেই বিয়ের ব্যবস্থা’র নির্দেশ

গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী, ইডেন মহিলা কলেজের এক সাবেক শিক্ষার্থীর সঙ্গে বিবাহ সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। উভয়ের সম্মতিতে বিয়ের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকার এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের পক্ষ থেকে আইনজীবী একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, নোবেল বর্তমানে কারাগারে থাকলেও বাদী ও আসামি পরস্পরের সঙ্গে বিয়েতে আগ্রহী। তাই কারাগারেই রেজিস্ট্রি কাবিননামা সম্পন্ন করার অনুমতি চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এর আগে, গত ১৯ মে গভীর রাতে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ১২ নভেম্বর ইডেন কলেজের ওই ছাত্রীকে ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগও উঠে।

বাদী অভিযোগ করেন, মোহাম্মদপুরে বাসাভাড়া নিয়ে পড়াশোনা করার সময় ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয় হয় তার। এরপর সম্পর্ক ঘনিষ্ঠ হলে নোবেল তাকে স্টুডিও দেখানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে যান। সেখানে অন্যদের সহায়তায় তাকে একটি রুমে আটকে রেখে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। এরপর ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে সাত মাস ধরে বাসায় আটকে রাখেন বলে মামলায় উল্লেখ করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নোবেলকে একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাতে দেখা যায়। ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে শনাক্ত করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। ১৯ মে রাতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেপ্তার করে।
পরদিন আদালতে তোলা হলে নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ।
২০১৯ সালে ভারতের ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে আলোচনায় আসেন নোবেল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাকে ঘিরে বিতর্কও বাড়তে থাকে। কুড়িগ্রামে মঞ্চে অসংলগ্ন আচরণে দর্শকদের ক্ষোভ, কনসার্ট বাতিল, বিভিন্ন মামলায় নাম জড়ানোসহ নানা বিতর্ক তার ক্যারিয়ারকে ছায়াচ্ছন্ন করেছে।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও কনসার্টে অংশ নিয়ে ‘স্বাভাবিক জীবনে ফেরার’ আভাস দিলেও, নতুন মামলায় তাকে ফের জেলে যেতে হয়। এখন সেই মামলার বাদীর সঙ্গেই তার বিয়ে হচ্ছে—কারাগারেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

