রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া শহরে খালের পাশে কাঁদছিল পলিথিনে মোড়ানো নবজাতক

বিশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া শহরে পূর্ব মেড্ডা এলাকার (পুরাতন সেকশনের) ১টি খালের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তখন মধ্যরাত ১টা। এ সময় দিকে চারদিকে সুনশান নীরবতা।

সেই নীরবতা ভেদ করে হঠাৎ ভেসে আসে শিশুর কান্নার আওয়াজ। তা শুনে দাঁড়িতে যায় একজন পথচারী। আশপাশে তাকাতেই তিনি দেখতে পান খালের মধ্যে শুকনো জায়গায় পলিথিনে মোড়ানো এক নবজাতক।

ময়লা-আবর্জনার মধ্যে থাকায় বিভিন্ন পোকা-মাকর আক্রমণ করছে তাকে। ততক্ষণে ‍শিশুটির মুখজুড়ে হয়েছে মারাত্মক ক্ষত, আর সেই ব্যাথা থেকেই অনবরত কেঁদে যাচ্ছে সে।

জানা যায়, মাঙ্গলবার রাত ১টার দিকে স্থানীয় মো: সোহাগ মিয়া রাস্তাদিয়ে হেটে যাওয়ার সময় নবজাতকের কাঁন্নার আওয়াজ শুনতে পেয়ে খালের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সোহাগ মিয়া ওই নবজাতককে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে খাল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় কন্যা শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত নবজাতক শিশুটিকে হাসপাতালে এনআইসিও ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও সে এখনো পুরোপুরি শংকামুক্ত নয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরে খালের পাশ থেকে নবজাতক শিশু উদ্ধারের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত সর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতটিকে খাল থেকে উদ্ধার করা হয়।

আমাদের ধারণা, কেউ অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে খালের পাশের মায়লা-আবর্জনার মধ্যে ফেলে রেখে গেছে। কন্যা শিশুটিকে হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...