ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন রনি

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন বগুড়ার শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার। চতুর্থ ধাপে আগামী ৫ জুন শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি ও উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সদস্য মো: রনি সরকার ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (০৯ মে) বেলা ১২:০০ টায় শেরপুর উপজেলা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মো: তাজুল ইসলাম, সাংবাদিক সনাতন সরকার, মোতালেব সরকার, সাংবাদিক ফজলুল হক সোনা, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লতিফুল বাড়ী লাভলু, শেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সৌরভ আহম্মেদ সুমন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন নিহাল, শেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মো: জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: রনি সরকার জানান, আমার নেতা বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর ধুনটের সাংসদ মো: মজিবর রহমান মজনুর দিকনির্দেশনায় শেরপুর উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে কাজ করতে চাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

