রিমান্ড শেষে কারাগারে ভিপি নুরুল হক নুর

রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বিএনপির সমর্থক মাহমুদুস সালেহীনকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০১ আগস্ট) ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া তাদের দুইজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে ভিপি নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, গত (২২ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর উপ-পরিচালক (প্রশাসন) ইমাম উদ্দীন কবীর বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করেন। এই মামলায় তিনি অজ্ঞাতনামা ৫ থেকে ৬ হাজার আসামি উল্লেখ করেন।
এ মামলায় আটককৃত ডিইউজের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খানসহ ছয়জন ৫ দিনের রিমান্ডে রয়েছেন। গত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানের আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ প্রদান করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত (১৯ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনরত দল ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে ৫ থেকে ৬ হাজার দুর্বৃত্ত লাঠিসোঁটা, হকিস্টিক, লোহার রড, রামদা-দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মেট্রোরেলের মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়।
তাদের অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় মেট্রোরেল স্টেশনের ১’শত কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে রাজধানীর কাফরুল থানার আওতাধীন অংশে ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

