শেরপুরে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

কুমিলার মুরাদনগরে গণধর্ষণ, খিলক্ষেত মন্দির ভাঙচুর, চাঁদাবাজি, ভূমি দখল, খুন, হত্যা, মিথ্যা মামলার প্রতিবাদে ও সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থার দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করা হয়েছে

শুক্রবার (৪ জুলাই) বেলা সোয়া ১১ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শেরপুর উপজেলা ও পৌর শাখা কমিটি ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ডের পদচারী সেতুর নিচে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শেরপুর পৌর শহর এবং শহরতলীর বিভিন্ন গ্রাম এলাকার সনাতন ধর্মের মানুষজন এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে বিভিন্ন বক্তারা বক্তব্যে বলেন, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও নির্যাতন করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া ঘটনার এই লজ্জা বাংলাদেশের। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে একের পর এক নির্যাতনের ঘটনায় বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করা হচ্ছে। এসব নির্যাতন বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে আয়োজিত মানববন্ধন থেকে।

এই মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৌদীপ্ত কুমার দাস ও বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার কুন্ডু। এতে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্ত্তী সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের শেরপুর উপজেলা কমিটির সভাপতি বিদ্যুৎ সরকার।

আয়োজিত এই কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক নিখিল সরকার, এস নারায়ন মোহন্ত,সুমিত নারায়ন কুন্ডু টুটুল, লিটন সরকার, বিধান ঘোষ, প্রতাব সরকার প্রমুখ

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

জনপ্রিয়

অপরাধ

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুরে রেললাইনের পাশে ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের ধীরাশ্রম...

বগুড়াসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে কালবৈশাখী ধরনের ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রবৃষ্টির সঙ্গে দমকা...

পরিবেশের টেকসই উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান মাহদী আমিনের

অন্বেষণ ডেস্ক : পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।...

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুরে রেললাইনের পাশে ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে)...

বগুড়াসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে কালবৈশাখী ধরনের ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া...

পরিবেশের টেকসই উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান মাহদী আমিনের

অন্বেষণ ডেস্ক : পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও...

টিকা নিয়ে সংকট কাটলেই তদন্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে ২০২৬) ঢাকায়...

আস্থা ভোটে জিতেই বিতর্কিত জ্যোতিষীকে বরখাস্ত করলেন থালাপতি বিজয়

অন্বেষণ ডেস্ক : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় আজ বুধবার...