সীমান্তে এখন কোনও উত্তেজনা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন কোনও উত্তেজনা নেই,পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া আপাতত বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে মিটিংয়ে বিষয়টি আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুযারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবউদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ময়মনসিংহের কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা প্রশাসক মুফিদুল আলমসহ ৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারি কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

