মুরগির বাজার আবারও ঊর্ধ্বমুখী, স্বস্তির খবর নেই সবজিতেও
মুরগির বাজার আবারও ঊর্ধ্বমুখী, সবজিতেও নেই সুখবর। দাম বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির। দেশের বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশের দাম। তবে এখনো সাধারণ ক্রেতাদের ধরা ছোঁয়ার বাইরে রুপালি ইলিশ।
বুধবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, অন্যান্য মাছের দর আগের মতোই চড়া। তবে সামান্য কমেছে ইলিশের দাম।
প্রতি কেজিতে ১৫০ টাকা কমে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। তবে বেড়েছে মুরগির দাম। কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায় এবং ২০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।
এদিকে সবজির বাজারেও স্বস্তির খবর নেই। প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে বেগুনের দাম। গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা ও লম্বা বেগুন ৮০ থেকে ৯০ টাকা। এছাড়া কাঁচা মরিচ ১৬০, করলা ৬০ ও পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে।
এদিকে বাজারে বিদেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে। দামও দেশি পেঁয়াজের তুলনায় একটু কম। এদিন পাইকারিতে পাকিস্তানি পেঁয়াজ ৯০ থেকে ৯২ ও মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকা কেজিতে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি
টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা
সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি
স্বর্ণের দাম কমলো, ভরি কত?
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা
ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন