পাইকারি বাজারে আলুর দাম কমলো ২ টাকা, খুচরায় কমেনি এক টাকাও

বিশেষ সংবাদ

পাইকারি বাজারে আলুর দাম ৫২ টাকা থেকে কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বেগুনের দাম বেড়েছে প্রায় ৩০ টাকা, মানভেদে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়।

শেখ হাসিনার সরকারের পতনের পর বাজারে নিত্যপণ্যের দাম কমেছে বলে যে গুঞ্জন ছড়িয়েছিলো তা সত্যি হয়নি ২ সপ্তাহ পরও। নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তাদের অস্বস্তির মধ্যে গত রবিবার (১৮ আগস্ট) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা মো: সালেহউদ্দিন আহমেদ স্বীকার করেন, বাজারে চাঁদাবাজি থেমে নেই। এসব ঠেকাতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ভোক্তারা এখনও কোনো সুফল পাননি। দাম কমানোর আভাস নেই বিক্রেতাদের কণ্ঠেও।

রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজ ও রসুন বিক্রেতা মো: আব্দুল জব্বার বলেন, এখন পর্যন্ত মালের দাম আগের মতোই স্থীর রয়েছে। তেমন কোনো পরিবর্তন নেই।

একই সুর তেজকুনিপাড়া বাজারের পেঁয়াজ ও রসুন বিক্রেতা মো: আকাশেরও। তিনি বলেন, দাম কমে নাই কোনো পণ্যেরই । বরং কিছু কিছু জিনিসের দাম আরো বেড়েছে। বন্যার প্রভাবে সামনের দিনে দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) এই দুই বাজার সরেজমিন ঘুরে দেখা যায়, বাজারে বেগুনসহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। কমেছে কাঁচা মরিচের দাম। আর ক্রেতাদের আলু ও পেঁয়াজ কিনতে হচ্ছে আগের দামেই।

তবে পাইকাররা জানিয়েছেন, এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে আলুর দাম কেজিতে মাত্র ২ টাকা কমেছে। কিন্তু খুচরা বাজারে ১ টাকাও কমেনি, আগের মতোই ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে বিভিন্ন পাড়া-মহল্লার বাজারে।

কারওয়ান বাজারের আলু বিক্রেতা মো: লাল মিয়া জানান, আমার আলু মুন্সীগঞ্জ থেকে আইছে। গেল সপ্তাহে আলু পাইকারিতে বিক্রি করেছি ৫২ টাকা কেজি, আর আজ ৫০ টাকা করে বিক্রি চলতেছে।

খুচরা বাজারে চড়া বেগুনের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বেগুনের দাম বেড়েছে প্রায় ৩০ টাকা, মানভেদে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। তবে বন্যার কারণে সবজির দামে খুব বেশি প্রভাব পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের।

কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ৬০ টাকা, এখন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচই বেশি বিক্রি হচ্ছে। দেশি মরিচের পরিমাণ খুবই অল্প। তবে পেয়াজ, রসুন ও অন্যান্য পণ্যের দাম স্বাভাবিকই রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...