ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক
আবারও প্রমাণিত হলো প্রেমের কোনো ভৌগোলিক সীমানা বা ভাষার প্রাচীর নেই। সুদূর চীন থেকে ভালোবাসার টানে টাঙ্গাইলের মির্জাপুরে ছুটে এসেছেন ওয়াং ইউলাই (৩২) নামের এক চীনা নাগরিক। তার উদ্দেশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত প্রিয়তমা আনিকা আক্তারকে (২০) ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করা।
শনিবার (৩০ মে) মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আলী হোসেনের মেয়ে আনিকার বাড়িতে এসে পৌঁছান ওয়াং ইউলাই। তিনি চীনের রাঙ্গগুই প্রদেশের একটি স্কুলের শিক্ষক। প্রত্যন্ত গ্রামে ভিনদেশি এক যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭ মাস আগে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপের মাধ্যমে ওয়াং ইউলাই এবং আনিকার পরিচয় হয়। বন্ধুত্ব থেকে গড়ে ওঠা সেই গভীর প্রেমের টানেই এক মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে পা রাখেন এই চীনা তরুণ।
ওয়াং ইউলাই উচ্ছ্বাসের সাথে জানান, ‘আমি আনিকাকে মনে-প্রাণে ভালোবাসি। বাংলাদেশের আইন ও নিয়ম মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি ওকে বিয়ে করতে চাই। এ দেশে আসার পর আনিকার পরিবারের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তা অতুলনীয়।’ তিনি আরও জানান, সম্পূর্ণ আইনি ও বৈধ উপায়ে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করে তিনি আনিকাকে নিজ দেশে নিয়ে যেতে চান।
চীনা প্রেমিককে বাস্তবে পেয়ে উচ্ছ্বসিত কলেজপড়ুয়া আনিকা আক্তার। তিনি বলেন, ‘অনলাইনে আমাদের মধ্যে সুন্দর একটি বোঝাপড়া তৈরি হয়েছিল। সে ৩০ তারিখ আসবে বলে কথা দিয়েছিল এবং ঠিক সময়েই এসেছে। সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে আগে মুসলিম হবে, তারপর আমাকে বিয়ে করবে। আমি তার সাথে চীনে যেতে মানসিকভাবে প্রস্তুত।’
আনিকার পরিবার জানিয়েছে, ওয়াং ইউলাইয়ের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বিয়ের সব আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে। এরপর প্রয়োজনীয় আন্তর্জাতিক নথিপত্র ও ভিসার প্রক্রিয়া শেষ করে আনিকাকে নিয়ে তিনি চীনে ফিরে যাবেন।
এই বিয়ের বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘চীনা নাগরিক ও আনিকার পরিবার থানায় সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমরা তার পাসপোর্ট ও ভিসার সব নথিপত্র যাচাই করেছি, যা সম্পূর্ণ বৈধ। তিনি বর্তমানে ওই পরিবারের হেফাজতেই নিরাপদ আশ্রয়ে আছেন।’
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক
৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা
সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০
টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
টাঙ্গাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, বাবা গ্রেফতার
টাঙ্গাইলে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে আসা তরুণীকে গাছে বেঁধে নির্যাতন
৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
পাগল নিয়ে সাবেক এমপির বাড়ি দখলকারী সেই মিষ্টি গ্রেফতার
মির্জাপুরে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন