অন্বেষণ ডেস্ক :

কিশোরগঞ্জের ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দসহ আটক ২

বিশেষ সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে ১টি কাভার্ড ভ্যান থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ ও ২ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব সূত্র জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় ঢাকা থেকে সিলেটগামী মহাসড়কের ওপর অভিযান চালায়। এ সময় ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ এবং ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, যশোর জেলার কোতয়ালী থানার মাঠপাড়া চাচড়া এলাকার মো: মোবারক শেখের ছেলে রাজু শেখ (৩৮) ও শেখহাটি আদর্শপাড়া এলাকার মো: আছালত মণ্ডলের ছেলে মো: আল আমিন (২৫)। তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

কিশোরগঞ্জের ভৈরবে ১০ হাজার কেজি জব্দসহ আটকের বিষয়ে র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট মো: ফাহিম ফয়সাল বলেন, এগুলো শুল্কফাঁকি দেওয়া ভারতীয় চিনি। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। তারা দীর্ঘদিন ধরে চোরাকারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দায়ের করে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...