কুমিল্লার হোমনায় প্রেমিককে খুন, প্রেমিকার ভাইসহ ২ জনের মৃত্যুদণ্ড

বিশেষ সংবাদ

কুমিল্লার হোমনায় প্রেম নিয়ে বিরোধের জেরে মো: ফয়সল (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করার দায়ে ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত

সোমবার (০১ এপ্রিল) বেলা ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো: জাহাঙ্গীর হোসেন এ রায় দিয়েছেন। এ সময় ২ জন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, কুমিল্লার হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো: ফুল মিয়ার ছেলে মো: শামীম মিয়া (২৪) এবং একই উপজেলার সাফলেজি গ্রামের মো: বেদন মিয়ার ছেলে মো: দুলাল মিয়া (২০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো: শেখ মাসুদ ইকবাল মজুমদার ও মো: নূরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লার হোমনায় যুবককে হত্যার বিষয়ে আদালত ও মামলা সূত্রে জানা গেছে, নিহত ফয়সলের সাথে আসামি শামীম মিয়ার কলেজপড়ুয়া বোন মেহেদী আক্তারের (১৮) প্রেমের সম্পর্ক ছিলো। এ নিয়ে দুই পরিবারে বিরোধ দেখা দেয়। গত ২০২০ সালের ৫ জুন ফয়সল তার মামা মো: নজরুল মিয়ার ছাদে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আসামি শামীম ফোন করে ডেকে নিয়ে যান ফয়সালকে।

গলায় গামছা প্যাঁচানোর পর গলা কেটে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ফয়সলের বোন মোছা: সালমা আক্তার বাদী হয়ে শামীম ও দুলালসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি শামীম মিয়া ও দুলাল মিয়াকে আটক করেন। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার ও মো: নূরুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড এবং সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...