অন্বেষণ ডেস্ক :

গাজীপুরের চান্দনা এলাকায় শিশুকে হত্যার অভিযোগে আটক ১

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গাজীপুরের চান্দনা এলাকায় আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে ৭ বছরের শিশু মারিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক পরিবহন শ্রমিককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়রি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের উপ-কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জিএমপির উপ-কমিশনার (অপরাধ, উত্তর বিভাগ) আবু তোরাব মো: শামছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মারিয়া আক্তার- শেরপুর জেলার নলবাইদ এলাকার মো: মনজুরুল ইসলামের মেয়ে। গাজীপুরের চান্দনা প্রতিভা মডেল একাডেমী স্কুলে নার্সারীতে পড়াশুনা করতো মারিয়া আক্তার।

আটককৃত মো: জুয়েল বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া এলাকার মো: আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত আসামি গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা বৌ বাজার এলাকায় মো: আব্দুল হালিমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো: শামছুর রহমান জানান, (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মারিয়া আক্তার নিজ বাসার উঠানে যায়। সন্ধ্যা হলেও মারিয়া বাসায় ফিরে না আসায় ভিকটিমের মা-বাবা আশেপাশের সকল বাসা বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরের দিন সোমবার (১৫ জানুয়ারী) রাত ৯টার দিকে তেলিপাড়া এলাকার মো: হযরত আলী ড্রাইভারের মালিকানাধীন জমির ভেতর অজ্ঞাত নামা শিশুর মরদেহ দেখে লোকজন বাসন থানা পুলিশকে খবর দেয় এবং ভিকটিমের মা-বাবা মরদেহ দেখে তাদের মেয়ে বলে শনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের মা-বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের পাশের বাড়ির ভাড়াটিয়া মো: জুয়েলকে সোমবার দিবাগত রাতে তার নিজ ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামি শিশু মারিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। আজ বৃহস্পতিবার, ১৪ মে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে প্রায়...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য...

শেরপুরে মাদকের আখড়া উচ্ছেদের দাবি এলাকাবাসীর

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা পশ্চিমপাড়া তিনমাথা এলাকায়...

শেরপুরে ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার...