অন্বেষণ ডেস্ক :

চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলে আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চাঁদপুরে বাবাকে মারধর করায় ভ্রাম্যমাণ আদালত ছেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সোবানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মো: বশির উল্লাহ পাটওয়ারীকে আক্রমণ ও মারধরের অপরাধে ছেলে মো: ফারুক হোসেনকে (৪০) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাখাওয়াত জামিল সৈকত সোবানপুর পাটওয়ারী বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

চাঁদপুরে বাবাকে মারধরের বিষয়ে তিনি জানান, সকালে ওই বাড়িতে বাবার ওপর আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির উল্লাহ পাটওয়ারীর ছেলে অপরাধী ফারুক মারধরের দোষ স্বীকার করলে, আদালত তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্ত ফারুকসহ তারা ৩ ভাই। তার এক ভাই বড় আরেক ভাই ছোট। ফারুক একসময় অটোরিকশা চালাত। মাদকাসক্তিতে জড়িয়ে পড়ায় আজ সে বিপদগামী। এমন কর্মকাণ্ডের কারণে তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে গেছে। ফারুক তার পিতার সাথে প্রায়ই এমন আচরণ করে থাকে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ মুহসীন আলমসহ কয়েকজন পুলিশ সদস্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...