নরসিংদীর শিবপুরে

ডিবি পরিচয়ে ৭৫ ড্রাম সয়াবিন তেল ভর্তি ট্রাক ডাকাতি, আটক ৭

বিশেষ সংবাদ

ডিবি পরিচয়ে ২১ লাখ টাকা মূল্যের ৭৫ ড্রাম সয়াবিন তেল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

রবিবার (২৪ মার্চ) নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় লুট হওয়া ৭৫ ড্রাম সয়াবিন তেল, ডিবি লেখা জ্যাকেট, হ্যান্ডকাপ, লেজার লাইট, পুলিশ ক্যাপ, ওয়াকিটকি, হাতুরি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো: নাদিম হোসেন আনিছ (২৯), মো: তোহা মীর শাওন (৩৮), মো: অন্তর (২৮), মো: আল আমিন (২৫), মো: মামুন (২৯), মো: সোহেল মিয়া (৩৫) ও মো: ইলিয়াছ (২৩)।

পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান জানান, গত (১৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রূপসী এলাকার একটি তেল কারখানা থেকে ৭৫টি ড্রামে সয়াবিন তেল ভর্তি করে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। পথে মধ্যে রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস পেছন দিক হতে সামনে গিয়ে পুলিশি সংকেত দিয়ে ট্রাকের গতিরোধ করে। এসময় ৭-৮ জন ব্যক্তি ট্রাক চালক ও তার সহকারীকে ডিবি পরিচয় দেয় তারা।

পরে ট্রাক চালক ও তার সহকারীকে ট্রাকে অবৈধ মালামাল আছে বলে নামিয়ে হ্যান্ডকাপ পরায়। এক পর্যায়ে চালক ও সহকারীসহ তেল ভর্তি ট্রাক নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে যাওয়ার পথে মাধবদী থানার ডাঙ্গা মহাসড়কের পাশের একটি ইটভাটার সামনে চালক ও তার সহকারীর হ্যান্ডকাপ খুলে গামছা দিয়ে হাত ও চোখ বেঁধে তাদেরকে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডিবি পরিচয় দেয়া ডাকাতেরা। এ ঘটনায় তেল মালিক বিমল পাল গত (১৭ মার্চ) শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাকাতিতে জড়িতদের ৭ জনকে আটক করে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এ ঘটনা...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল) উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল)...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে...