পটুয়াখালীর বাউফলে

চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মো: আনোয়ার হাওলাদার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মৃধারবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় সেদিন রাতে শিশুদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারধরের শিকার শিশুরা হলো, একই এলাকার শিশু ইমাম হোসেন (৭), ফাহিম (১০) ও আব্দুল্লাহ (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই ৩ শিশু ওই এলাকার ব্যবসায়ী আনোয়ার হাওলাদারের দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেয়ে ফেলে। এ সময় ব্যবসায়ী আনোয়ার প্রকৃতির ডাকে সারা দিতে দোকানের বাহিরে গিয়ে ছিলেন। পরে দোকানে ফিরে এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে ওই ব্যবসায়ী তাদের ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায় ব্যবসায়ী আনোয়ার চুরির অপবাদ দিয়ে ৩ জন শিশুকেই শিকল দিয়ে বেঁধে রেখে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

পরে শিশুদের পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে দোকান থেকে সটকে পড়েন ব্যবসায়ী আনোয়ার হাওলাদার। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুদের পিঠসহ শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের বিষয়ে বাউফল থানা পরিদর্শক (তদন্ত) মো: আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবুও ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হাওলাদার পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

জনপ্রিয়

অপরাধ

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন বিকেলে ক্রেতাদের ভিড়ে মুখর শপিংমলে...

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো...

চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ...