মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় নির্বাচনী সহিংসতা, নৌকা প্রার্থীর ৩ কর্মীসহ ৪ জন আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নওগাঁয় নির্বাচনী সহিংসতা, নৌকা প্রার্থীর ৩ কর্মীসহ ৪ জনকে আটক করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসনে মান্দা এলাকার মৈনম বাজারে শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক মোট ৩টি মামলা করা হয়েছে। পুলিশকে মারধর ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মান্দা থানার (এস আই) মো: আশিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

এ মামলায় নৌকা প্রার্থীর ৭ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় নৌকা প্রার্থীর ৩ কর্মী ও সতন্ত্র প্রার্থীর ১ কর্মীসহ ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাম্মেল হক কাজী।

নওগাঁয় নির্বাচনী সহিংসতা, নৌকা প্রার্থীর ৩ কর্মীসহ আটককৃত ৪ জন হলো, মো: আশিক মন্ডল (২৭), মো: সাদ্দাম হোসেন (২৮), মো: আব্দুল হান্নান (২৬) এবং মো: আনোয়ার হোসেন (৩৮)। আটককৃত ৪ জনকে রবিবার (২৪ ডিসেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেছেন পুলিশ।

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামা তার (ট্রাক প্রতীক) এর নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন চন্দ্র বাদী হয়ে নৌকা প্রতিক এর প্রার্থীর ২৫ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

অপরদিকে একই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ২২ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৮০-১০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন নৌকা প্রতিক এর প্রার্থীর কর্মী মো: আব্দুল হান্নান। পৃথক মামলা হওয়ার পরই মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে নৌকা প্রার্থীর ৩ জন সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর ১জন কর্মীকে আটক করেছেন

উল্লেখ্য যে, গতকাল শনিবার দুপুরে নওগাঁ-৪, মান্দা আসন এলাকা তথা মান্দা উপজেলার মৈনম বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার (ট্রাক প্রতীক) এর নির্বাচনী অফিসে ও প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিট এর ঘটনা ঘটে। ঐ হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৩ জন কর্মী-সমর্থক আহত হন। এসময় হামলাকারীদের থামাতে গিয়ে মারধরের শিকার হন ডিএসবি ওয়াচার সহ ৪ জন পুলিশ সদস্য।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও...