নওগাঁর রাণীনগরে কষ্টি পাথরের মূর্তিসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নওগাঁর রাণীনগরে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ মো: মোহসিন মল্লিক (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে রবিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মো: মোহসিন মল্লিক উপজেলার বড়গাছা ইউনিয়নের শলিয়া গ্রামের মো: সোলাইমান মল্লিকের ছেলে। তিনি উপজেলার বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকার জেলা স্টেডিয়ামের সামনে থেকে মূর্তিসহ মোহসিনকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁর রাণীনগরে রবিবার (২৪ মার্চ) দুপুরে নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ও নওগাঁ সদর মডেল থানার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মোহসিন মল্লিক পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১০ হজার টাকা। এ ছাড়াও একটি মোটরসাইকেল, দু’টি মোবাইল, নগদ ১৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত মোহসিন মল্লিককে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, সোমবার (২৫ মার্চ) সকালে আটককৃত মোহসিন মল্লিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

৪ মাস আগে বাবাকে চাপ দিয়ে কেনা মোটরসাইকেলেই কেড়ে নিলো মাহিরের প্রাণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানা উদ্যোগের পরও অকালেই ঝরে গেল আরেকটি প্রাণ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির শাহরিয়ার (২১) নামে...

ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাকে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম ফুলজান বেগম (৬০)। এ ঘটনায়...

৪ মাস আগে বাবাকে চাপ দিয়ে কেনা মোটরসাইকেলেই কেড়ে নিলো মাহিরের প্রাণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানা উদ্যোগের পরও অকালেই ঝরে গেল আরেকটি প্রাণ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের...

ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাকে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের...

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন: মির্জা ফখরুল

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও রাষ্ট্র...

শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা...