নবীনগরে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৩
নবীনগরে হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাদৈর গ্রামের মো: এন্তাজ মিয়ার ছেলে অটোরিকশা চালক মো: আরাফাত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জন আটক।
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ৩ জনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মাঈনুদ্দিন, সোনারগাঁও থানার হোসেন মাহমুদ ও আড়াই হাজার থানার ইসাক মিয়া।
নবীনগরে হত্যাকাণ্ডের ঘটনায় আটক বিষয়ে বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে নবীনগর থানার অতিরিক্ত পুলিশ সুপার মো: সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নবীনগরের খাগাতুয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আরাফাতকে নির্মমভাবে হত্যা করে এবং তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ঢাকায় কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন