অন্বেষণ ডেস্ক :

চট্টগ্রামে চার ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় ব্যবসায়ী ও বিএনপি নেতা খুন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চট্টগ্রামে চার ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় ব্যবসায়ী ও বিএনপি নেতা খুন হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ২ জন খুন হয়েছেন। এ দু’জনের মধ্যে একজন ব্যবসায়ী এবং অপরজন বিএনপির স্থানীয় নেতা। রবিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ২ জন খুন হয়েছেন। এ দু’জনের মধ্যে একজন ব্যবসায়ী এবং অপরজন বিএনপির স্থানীয় নেতা। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে এই খুনের ঘটনাটি ঘটে।

জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়িতে বাড়ি ফেরার পথে মো: আলমগীর নামে ১ যুবককে পেছন থেকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। তবে আলমগীরকে কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। নিহত আলমগীর পেশায় একজন দোকানি ছিলেন। তিনি দক্ষিণ সোনাইছড়ি ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

আলমগীরের ভাই জাহাঙ্গীর আলম বলেন, চৌধুরীঘাটা এলাকায় আলমগীরের ১টি খাবারের দোকান আছে। সেদিন রাতে কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় হায়দার আলী মসজিদ এলাকায় মুরগির ফার্মের কাছে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা পেছন থেকে ছুরিকাঘাতে আমার ভাইকে জখম করে। তারা মোবাইল এবং টাকা-পয়সা কিছুই নিয়ে যায়নি।

জাহাঙ্গীর দাবি করছেন, পরিকল্পিতভাবে তার ভাইকে খুন করেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে তার ভাইকে খুন করা হয়েছে সেটি তিনি বুঝতে পারছেন না।

তার আগে সেদিন সন্ধ্যা ৬টার সময় বারৈয়াঢালা এলাকায় মো: নুর মোস্তফা বজল নামে ১ গ্রাম্য সর্দারকে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। তিনি ২নং বারৈয়াঢালা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি।

পুলিশ জানান, চট্টগ্রামে চার ঘণ্টার ব্যবধানে ঘটিত এ ২টি হত্যায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...