শরীয়তপুরের জাজিরায় একজনকে কুপিয়ে হত্যা
শরীয়তপুরের জাজিরায় দাউদ খান (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের মেছের আলী মুন্সির কান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত দাউদ খান একই গ্রামের মৃত মো: ইসমাইল খানের ছেলে
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মৃত মো: নুরুল ইসলাম মাদবরের ছেলে মো: মোজাম্মেল মাদবরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
শরীয়তপুরের জাজিরায় একজনকে কুপিয়ে হত্যার বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, শনিবার সকালে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামতসহ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করে আমাদের হেফাজতে নিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন