নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের উল্লেখ

২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রণীত নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক হিসেবে মেজর জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
পাঠ্যবইয়ের তথ্য অনুযায়ী, ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন। পাশাপাশি সেখানে আরও বলা হয়েছে, পরদিন ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) এনসিটিবির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এসব পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ আপলোড করা হয়। অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার ভার্চুয়ালি বইগুলো উন্মুক্ত করেন। এ সময় জানানো হয়, আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।
নতুন পাঠ্যবইগুলোতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেও কিছু পরিবর্তন চোখে পড়েছে। সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির বইয়ে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা সীমিতভাবে উপস্থাপন করা হয়েছে বা কিছু ক্ষেত্রে অনুপস্থিত রাখা হয়েছে। তবে সপ্তম শ্রেণির বইয়ে ১৯৭০ সালের নির্বাচনের প্রসঙ্গে আওয়ামী লীগের উল্লেখ রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও সংযুক্ত করা হয়েছে।
পাঠ্যবইয়ে আরও বলা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও সেই ঘোষণা পাঠ করেন। যদিও মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
নতুন পাঠ্যবইয়ের এই উপস্থাপন নিয়ে শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

