ডাকসু নেতা সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা

বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

পদত্যাগের পেছনে মূল কারণ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ঘটে যাওয়া একটি ঘটনা। তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি করে। এই ঘটনার প্রেক্ষিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

- Advertisement -

সর্বমিত্র বলেন, “আমি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত হয়েছিলাম। শুরু থেকেই রেজিস্টার্ড রিকশা চালু করা, প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা—সবই করেছি। কিন্তু বাস্তবতা হলো সেন্ট্রাল ফিল্ডে আজও কোনো সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল।”

তিনি আরও বলেন, “শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ দীর্ঘদিনের সমস্যা। নারী শিক্ষার্থীদের হেনস্থা, মোবাইল ও মানিব্যাগ চুরি, সাইকেল চুরি—এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দু’ই প্রশ্নের মুখে পড়ে।”

- Advertisement -

সর্বমিত্র যোগ করেন, “আমার একমাত্র লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। নিজ উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা নিয়েছি, দায়িত্বের বাইরে গিয়ে চেষ্টা করেছি সমস্যা সমাধানের। কিন্তু আইন তো আইনই। দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখন আমার ক্ষমতা নেই এটি চালিয়ে যাওয়ার।”

এই পদত্যাগ ক্যাম্পাসের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ এবং প্রশাসনের প্রতি প্রশ্নও নতুন করে উঠেছে

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন...