পালিয়ে বিয়ের পর মীমাংসা, রাতে নিখোঁজ; পাঁচ দিন পর খালে মিলল রাজুর লাশ

বিশেষ সংবাদ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে স্থানীয়রা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনখাইয়া খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত রাজু মিয়া ওই এলাকার আব্দুল হাদী মুন্সির বাড়ির বাসিন্দা কবির হোসেনের ছেলে।

- Advertisement -

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাজু মিয়া প্রতিবেশী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে দুজন পালিয়ে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে গত ২১ জানুয়ারি বিকেলে উভয় পরিবারের উপস্থিতিতে সামাজিক বৈঠক বসে। বৈঠকে পারিবারিকভাবে সমাধানও হয়।

তবে ওই দিন সন্ধ্যার পর থেকেই রাজু মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরদিন ২২ জানুয়ারি রাজুর বাবা কবির হোসেন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন

- Advertisement -

মামলায় তরুণীর বোনজামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করে নাম উল্লেখ করে ছয়জন এবং অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, সামাজিক বৈঠকে আপাত সমাধান হলেও ফিরোজ আহমেদ বিষয়টি মেনে নিতে পারেননি। পরে ২১ জানুয়ারি রাতে তিনি রাজু মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর অন্য আসামিদের সহায়তায় রাজুকে অপহরণ করা হয়।

- Advertisement -

নিখোঁজের পাঁচ দিন পর খনখাইয়া খালে রাজুর মরদেহ পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...