আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য-শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর উদ্যোগে শুরু হওয়া এই দিবসটি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালিত হয়।
বিশ্বের প্রায় ১০০টি দেশে এই দিবসটি উদযাপিত হয়। দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল (EI) ও এর সহযোগী ৪০১টি সদস্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর সংস্থাটি দিবসটির জন্য একটি প্রতিপাদ্য নির্ধারণ করে, যা শিক্ষকদের অবদান ও তাদের পেশাগত মর্যাদা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করে।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান।
দিবসটি পালনের অংশ হিসেবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে অনুষ্ঠিত হবে গুণী শিক্ষক সংবর্ধনা। সেখানে ১২ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছিল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শিক্ষকদের বাছাই করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

