স্তন ক্যান্সারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান

বিশেষ সংবাদ

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। এ অভিনেত্রী বেশ কিছুদিন ধরেই অসুস্থ। এর আগে জানা গিয়েছিলো, হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছেন হিনা, এমনটাই শোনা গিয়েছিলো তখন। হাসপাতালের বেডে শুয়েই অনুরাগীদের কাছে তার জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছিলেন এ অভিনেত্রী।

তবে এখন জানা যাচ্ছে, মরণব্যাধি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। আর এই দুঃসংবাদটি তিনি নিজেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিলো, হিনা খান দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। অনুরাগীরাদের মাঝেই চলছিলো এই গুঞ্জন।

তবে এবার নিজের অসুস্থতার সংবাদ জানালেন হিনা নিজেই। স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান এ মুহূর্তে ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন।

হিনা খান নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে লিখেছেন, বেশ কয়েকদিন ধরেই আমাকে নিয়ে নানা রকম জল্পনা চলছে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো।

আমার স্তন ক্যানসার ধরা পড়েছে এবং এটি রয়েছে তৃতীয় পর্যায়ে। সকল প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই রোগ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

আমি সকল ভক্তদের অনুরোধ জানাচ্ছি, এমন পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এমন পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন এবং ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ও মনীষা কৈরালাও আক্রান্ত হয়েছিলেন দুরারোগ্য ক্যান্সারে। তারা এ রোগ জয় করে ফিরেও এসেছেন স্বাভাবিক জীবনে। এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান এই মরণব্যাধির কবলে পড়েছেন । এ অভিনেত্রীর এই দুঃসংবাদ প্রকাশ্যে আসার পরই অনুরাগীরা নিজেদের দুঃখ ভরাক্রান্ত অনুভূতি প্রকাশ করছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...