কোরআনের কসম, আমি পালাবো না: পুলিশকে তৌহিদ আফ্রিদি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বিশেষ অভিযানে বরিশাল থেকে তাকে আটক করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, বরিশাল থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে এবং আজই আদালতে তোলা হবে।
গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি শুধু ভয় পাচ্ছিলাম, কারণ আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট (অন্তঃসত্ত্বা)।” এসময় তিনি আরও বলেন, “আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন মানুষ, সেটা সবাই জানে।”

পুলিশের গাড়িতে তোলার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বরিশালে যে বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে, সেটি তার দাদার বাড়ি। তিনি বলেন, “আমার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে এখানে এসেছি।”
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির নাম আসে। মামলায় মোট ২৫ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে তিনি ১১ নম্বর আসামি।
এ মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।
তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীও একই মামলার ২২ নম্বর আসামি। তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

