কলকাতা আমার দ্বিতীয় বাড়ি: অভিনেত্রী জয়া

অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি বলেছেন, কলকাতা তার একরকম দ্বিতীয় বাড়ি। গত ৭ সেপ্টেম্বর ফের কলকাতায় উড়াল দেন তিনি।
সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা জানান তিনি। এখানে যোগ দিয়ে তিনি খুবই খুশি ছিলেন।
জয়া বলেন, “পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেই কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।”

এ সময় তিনি ইনফ্লুয়েন্সারদের কাজের প্রশংসাও করেন। জয়া বলেন, “কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।”
উল্লেখ্য, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সংবাদে বলা হয়েছে, আগামী বছর কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির কাজে জয়ার অংশগ্রহণ শুরু হতে যাচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

