‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
স্থানীয় সময় দুপুরে সমুদ্র থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
জুবিন গার্গের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের আসামের মন্ত্রী অশোক সিংঘল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল মৃত্যুতে গভীর শোকাহত আমরা। আসাম হারাল নিজের হৃদস্পন্দন।’
আসামি, বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন জুবিন গার্গ। তবে বলিউডের গ্যাংস্টার (২০০৬) সিনেমার ‘ইয়া আলি’ গানটির জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। প্রীতমের সংগীতায়োজনে ও সাঈদ কাদরির কথায় গানটি ভারতসহ উপমহাদেশের কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

