আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন
আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ-এর ৯ সদস্যবিশিষ্ট রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ৮.৪ ধারা মোতাবেক এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌ. জুনায়েদ আহমেদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ ফিরোজ আলী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (ম্যানেজার, বিটিসিএল), মোঃ সামিউল জাহিদ (নির্বাহী প্রকৌশলী, এপিএসসিএল) এবং মোঃ ইয়াকুব আলী (সহকারী অধ্যাপক, রুয়েট)। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রুহুল আমিন রাশেদ (আইটি ইঞ্জিনিয়ার, সোনালী ব্যাংক) ও অলোক কুমার পাল (সহকারী অধ্যাপক, রুয়েট)। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী মোঃ ফারহান শাহরিয়ার এবং দপ্তর সম্পাদক হিসেবে রুয়েটের সিএসই বিভাগের টেকনিক্যাল অফিসার সাকিব নিহাল অর্নব নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি রাজশাহী বিভাগের আটটি জেলায় কর্মরত আইসিটি পেশাজীবীদের ন্যায্য অধিকার আদায়সহ পেশাগত মানোন্নয়নে কাজ করবে। এছাড়া আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মশালা, সেমিনার ও সম্মেলনের আয়োজন এবং সরকারের সাথে যৌথভাবে জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত এই কমিটি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’
শেরপুরে রুহুল আইটির প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা প্রদান
হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা
হোয়াটসঅ্যাপ-ফেসবুক ব্যবহারে মেটার নতুন প্রিমিয়াম পরিকল্পনার বিস্তারিত
শুল্ক কমানো হয়েছে, এনইআইআর কার্যক্রম বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব
সারাদেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
শেরপুরে যাত্রা শুরু করল ইনফিনিক্স মোবাইলের ‘আওয়ান স্মার্ট জোন’
পেন্সিলবক্সে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন, সহায়তায় মানব সম্পদ উন্নয়ন তহবিল
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন