প্রতিটি সন্ত্রাসীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে: হুঁশিয়ারি মোদির

বিশেষ সংবাদ

কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটক ও স্থানীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারের মধুবনিতে এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, “ভারত প্রতিটি সন্ত্রাসীকে চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং এমন শাস্তি দেবে যা তারা কল্পনাও করতে পারবে না।”

সম্প্রতি সংঘটিত হামলায় প্রাণ হারান ২৫ জন নিরীহ পর্যটক এবং একজন কাশ্মীরি। ওই হামলার পর এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ভাষণের শুরুতে নিহতদের প্রতি নীরব শ্রদ্ধা জানান তিনি।

মোদি বলেন, “এই হামলা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি পুরো ভারতের আত্মায় আঘাত। পাহেলগামের সেই মানুষগুলো—কেউ বাংলায় কথা বলেছে, কেউ কন্নড়, কেউ মারাঠি, কেউ ওড়িয়া, কেউ গুজরাটি, কেউ বিহার থেকে এসেছিল। সন্ত্রাসীরা এ দেশের বহুত্ববাদের ওপরই হামলা চালিয়েছে।”

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বর্বর হামলার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিরাজ করছে। যারা এই হামলার পেছনে রয়েছে, তারা শাস্তি পাবেই। ভারতের চেতনা সন্ত্রাস দিয়ে ভাঙা যাবে না।”

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি সন্ত্রাসবিরোধী সংস্থা, গোয়েন্দা বাহিনী এবং নিরাপত্তা বিভাগ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে। তিনি আরও বলেন, “বিশ্বের শেষ প্রান্তেও যদি তারা লুকিয়ে থাকে, ভারত তাদের খুঁজে বের করবে।”

প্রধানমন্ত্রী মোদি তার বক্তব্যের শেষে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যারা এই দুঃসময়ে ভারতের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। এই লড়াই শুধু ভারতের নয়, মানবতার পক্ষের লড়াই।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...