শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

ফিলিস্তিনের গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৪০, আহত ১০০

বিশেষ সংবাদ

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক এলাকায় ইসরাইয়েলি বিমান হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার পর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। গাজার দেইর আল বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান দফায় দফায় হামলা চালায়। বিমান হামলায় এসব বাড়ি-ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বাহিনীর সংঘটিত ‘জঘন্য গণহত্যায়’ অন্তত ৪০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমেরিকান প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলকে চলমান এই অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্বের কাছে আহ্বান জানানো হচ্ছে।

গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের ‘স্বাধীনতাকামী সংগঠন হামাস‘ ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে,
এখন পর্যন্ত ২৯ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই ছিলো শিশু ও নারী। এছাড়াও আহত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...