অন্বেষণ ডেস্ক :

বাবা বিক্রি করে দেয় মা ও ছেলেকে, ২৪ বছর পর মা’কে নিয়ে ঘরে ফিরল ছেলে

বিশেষ সংবাদ

বাবা বিক্রি করে দেয় মা’কে, ২৪ বছর পর মাকে নিয়ে ঘরে ফিরলেন ছেলে। ঘরে ফিরেই বাবার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ছেলে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের রানীনগরে এ ঘটনাটি ঘটেছে। ছেলের অভিযোগ, কাশ্মীরে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে তাঁকে এবং তাঁর মাকে বিক্রি করে দিয়েছিল তাঁর বাবা। বাবা বিক্রি করে দেয় মা ও ছেলেকে এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জনানো হয়, রানীনগর থানার ইলশেমারির বাসিন্দা আকলিমা বিবির অভিযোগ, তাঁকে এবং তাঁর কোলের সন্তানকে টাকার জন্য বিক্রি দিয়েছিলেন স্বামী মো: ইয়াসিন শেখ।

তিনি বলেন, বিক্রির আগে তাঁকে কিছু খাইয়ে অজ্ঞান করে করেছিলেন স্বামী। তারপর কাশ্মীরের এক ব্যক্তির কাছে টাকার বিনিময়ে তাঁদের ২ জনকে বিক্রি করে দেওয়া হয়। ওই সময় আকলিমার ছেলে মো: রেজাউন কোলের শিশু ছিল।

তিনি আরও বলেন, যে ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল সেই ব্যক্তি আকলিমার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন। বারবার অনুরোধ করার পরেও তাঁকে কোনোভাবেই মুর্শিদাবাদের বাড়িতে ফিরতে দেওয়া হয়নি। পালানোর চেষ্টাও করেছিলেন অনেকবার। কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। এভাবেই একটা সময় হাল ছেড়ে দিয়েছিলেন তিনি।

ছেলে রেজাউন বড় হওয়ার পরে মাকে নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করতে শুরু করেন। শেষ পর্যন্ত সবার চোখ এড়িয়ে কাশ্মীর থেকে রানীনগরের বাড়িতে ফেরেন মাকে সাথে নিয়ে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ইয়াসিনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খুব দ্রুত তাঁকে আটক করার ব্যাপারে আশাবাদী পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...