হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৩

হংকংয়ের তাই পো এলাকায় বহুতল আবাসিক ভবন ওয়াং ফুক কোর্টে ভয়াবহ আগুনে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার (২৬ নভেম্বর) ঘটনার পরপরই ভবনের বাইরে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আট ব্লকের সমন্বয়ে গড়া ওয়াং ফুক কোর্টে রয়েছে ১ হাজার ৯০০–এর বেশি ফ্ল্যাট।
আগুন লাগার পর মুহূর্তেই বাঁশের ভারা জ্বলে ওঠে এবং সেখান থেকে আগুন কমপ্লেক্সের আটটি ব্লকের মধ্যে সাতটিতে ছড়িয়ে পড়ে। এতে বহু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর তারা বিভিন্ন ব্লক থেকে মানুষের আটকা পড়ার খবর পেয়েছে। তাঁদের মধ্যে একজন পুরুষ ও একজন নারীকে অচেতন ও দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রথমে ঘটনাটিকে ‘১ নম্বর অ্যালার্ম অগ্নিকাণ্ড’ হিসেবে বিবেচনা করা হলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় বিকাল ৩টা ৩৪ মিনিটে তা ৪ নম্বরে এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সর্বোচ্চ মাত্রা ৫–এ উন্নীত করা হয়। হংকংয়ে আগুনের তীব্রতা এক থেকে পাঁচ স্কেলে নির্ধারণ করা হয়।
ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, ভবনের বাইরের বাঁশের ভারা ও সবুজ ভারা জালের বড় অংশ আগুনে পুড়ে নিচে পড়ে আছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করতে এখনও কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

