কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে মহা কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স ও আনন্দবাজারের।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কয়েক লাখ ভক্ত পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লক্ষ লক্ষ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে আজ ভোরে মহাকুম্ভমেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নানের জন্য নদীর তীরে জড়ো হচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মরদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে নিহতের স্বজনরা কাঁদছেন। এ সময় সেখানে জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল।
দেশেটির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন,গতকাল স্থানীয় সময় রাত ১টার দিকে কুম্ভমেলায় ভক্তরা পবিত্র স্নান করতে যাওয়ার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তারা।
স্থানীয়রা গণমাধ্যমে জানান, সেখান থেকে ভক্তরা বের হয়ে যখন বহির্গমনস্থলে আসেন তখন আবারও পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এরপর তারা অন্য কোনও পথ খুঁজতে স্থানীয় পন্টুন সেতুর দিকে ফিরে এসে দেখেন যে কর্তৃপক্ষ সেটিও বন্ধ করে দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দেশটির র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার প্রচেষ্টাও চলমান রয়েছে।
ভারতী সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন এবং তাৎক্ষণিক সহযোগিতা করা জন্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে কুম্ভমেলায় হতাহতের ঘটনায় ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

