জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প

পূর্বঘোষণা অনুযায়ী যুক্তরাষ্টে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর একটি হচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন ডোলান্ড ট্রাম্প।
সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে বা শিক্ষা-পর্যটনসহ বিভিন্ন কাজে সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলেই শিশু যুরাষ্ট্রের নাগরিকত্ব পাবে না। তবে বাবা-মায়ের কেউ যদি মার্কিন নাগরিক হন তাহলে হলে সন্তান জন্মে দেয়ার পরই আমেরিকার নাগরিক বলে স্বীকৃতি পাবে।

নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেন যে, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশটির সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তিনি বলেন, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিষয়টি একেবারে হাস্যকর এবং আমি বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে।
এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন নবনির্বচিত প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও দেশটির ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা, কানাডা ও মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি ঘোষণাসহ একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

