আদালত খুললে বোমা হামলার হুমকি: বিচারকের দরজায় মিলল চিরকুট

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আদালতে বোমা হামলার হুমকি দিয়ে দুটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে, যা নিয়ে মঙ্গলবার আদালত পাড়ায় তোলপাড় সৃষ্টি হয়। বিচারকের খাসকামরায় প্রবেশের মূল ফটকে এবং এক আইনজীবীর কক্ষে এই চিরকুটগুলো সাঁটানো ছিল। চিরকুটে লেখা ছিল, ‘আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারিতে খুলা হবে। আর যদি খুলা হয় তাহলে বম মারা হবে।’ এই ঘটনায় মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার সকালে আদালতের কার্যক্রম শুরুর আগে বিচারক এবং আইনজীবীদের নজরে আসে বিষয়টি। ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের কক্ষের প্রবেশপথের দেয়ালে একটি এবং আইনজীবী সমিতির সদস্য এ এস এম মেহেদী হাসানের কক্ষে আরেকটি চিরকুট পাওয়া যায়। একই হাতের লেখায় ভুল বানানে লেখা এই হুমকি আদালতের বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করে। ঘটনার পরপরই আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আদালতের মতো স্পর্শকাতর জায়গায় সিসি ক্যামেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিচারপ্রার্থীদের মতে, সিসি ক্যামেরা থাকলে অপরাধীকে সহজেই শনাক্ত করা সম্ভব হতো।

ঈশ্বরগঞ্জ পৌরসভার থানা রোডের দত্তপাড়া এলাকায় ১৯৮০ সালে এই আদালত প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি সিনিয়র সিভিল জজ আদালত হিসেবে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর উপজেলার বিচারিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনটি উপজেলার বিচারিক কাজ চলায় এখানে জনসমাগম বেশি থাকে। গুরুত্বপূর্ণ এই স্থাপনায় নিরাপত্তার ঘাটতি থাকায় এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন আইনজীবীরা। ঘটনার প্রেক্ষিতে আদালতের নাজির রবিউল ইসলাম বাদী হয়ে একটি এবং ঈশ্বরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরেকটি জিডি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের সরকারি কৌঁসুলি এ এস এম সারোয়ার জাহান ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, এতে বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম। তিনি জানান, চিরকুটের হাতের লেখা দেখে মনে হচ্ছে এটি কোনো অনভিজ্ঞ ব্যক্তির কাজ, চিঠিটি বেশ অপরিণত হাতের লেখায় পূর্ণ। তবে বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। আদালতের নিরাপত্তা জোরদার করতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জিডির সূত্র ধরে তদন্ত চলছে এবং শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণপাড়া...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী...