শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক
নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মাকে আটক করে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তাবাসসুম। সে নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগম সুরাইয়ার সঙ্গে আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর আরিফা বেগম স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। কয়েক দিন আগে তিনি তিন মাস বয়সী মেয়ে তাবাসসুমকে নিয়ে বাবার বাড়ি আলোকদিয়ায় বেড়াতে আসেন।
বৃহস্পতিবার সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে, আরিফা বেগম তার মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা আরিফা বেগমকে আটক করা হয়।
নিহত শিশুর চাচা শামিম মোল্যা জানান, তার ভাই কুয়েত থেকে ফোন করে জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ও মেয়ে বাড়িতে আসবে। কিন্তু পরে আলোকদিয়া থেকে ফোন পেয়ে জানতে পারেন শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এসে তিনি শিশুটির গলার দুই পাশে দাগ দেখতে পান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক
নড়াইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু
ঘরের আড়ায় প্রথম স্ত্রীর মরদেহ ঝুলছিল, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উধাও স্বামী
সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিককে হুমকি
নড়াইলের কালিয়ায় ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার
নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
নড়াইলে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
নড়াইলে ধান ক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন