অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
|
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

নাটোরের লালপুরে বাল্যবিবাহ, মাদকাসক্তি, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বিল মারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন ও তথ্য সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। এর আগে সকাল ১১টার সময় তিনি লালপুর থানা বার্ষিক পরিদর্শন করেন।

Sponsored Link

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি মাদকাসক্তি নিরাময়, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা এবং অপপ্রচার ও গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, একটি আধুনিক ও সুশৃঙ্খল সমাজ গড়তে হলে তরুণ প্রজন্মকে মাদক ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে হবে। গুজব ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

Sponsored Link

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, বিল মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বাল্যবিবাহ মুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনে যার যার অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link