১৯৭১ স্বাধীনতা অর্জনের যুদ্ধ ছিল, ২০২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান

১৯৭১ সালে বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছে, আর ২০২৪ সালে জনতা গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৫ আগস্ট) ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “৭১-এর শহীদ মুক্তিযোদ্ধাদের যেমন দেশ ভোলেনি, তেমনি ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহিদদেরও জাতি কোনও দিন ভুলবে না।”
গণতন্ত্র, ইনসাফ এবং মানবিক রাষ্ট্র গঠনের কথা জানিয়ে তিনি বলেন, “শহিদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গড়তেই হবে।”
ভিডিও বার্তায় তারেক রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বলেন, “বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। কাউকে গণতন্ত্র হত্যা করতে দেওয়া হবে না। এ দেশকে আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য এখনও বহাল আছে, ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদী বলে জানান তারেক রহমান।”
ভিডিও বার্তার শেষ দিকে তারেক রহমান বলেন, জনগণের অংশগ্রহণই গণতন্ত্রের ভিত্তি। “জনগণকে শক্তিশালী করে তুলতে না পারলে শেষ পর্যন্ত কোনও কিছুই টেকসই হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

